বড়লেখা ফাউন্ডেশন ইউকের এজিএম

ফয়সল সভাপতি নজমুল সম্পাদক ও বাবলু কোষাধ্যক্ষ

ফাউন্ডেশনের সভাপতি শাহীন ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ২০১৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এবারের এজিএমকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বক্তারা।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ
সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ |নয়া দিগন্ত

যুক্তরাজ্যের লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নতুন কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ মার্চ) লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রবাসী বড়লেখা উপজেলাবাসীর এই চ্যারিটি সংগঠনের এজিএম অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি শাহীন ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ২০১৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এবারের এজিএমকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বক্তারা।

সংগঠনের সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টা আতা রহমান, চেয়ারম্যান জামাল উদ্দিন এবং বিদায়ী সভাপতি শাহীন ইকবালের সমন্বয়ে গঠিত তিন সদস্যের কমিটির পক্ষ থেকে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে ফয়সল রহমান, সাধারণ সম্পাদক হিসেবে নজমুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে খায়রুল ইসলাম বাবলু নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বিদায়ী সভাপতি শাহীন ইকবালকে ভাইস চেয়ারম্যান, সহ-সভাপতি নজরুল ইসলাম নজুকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কামরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট, হাছনা রহমানকে মহিলা বিষয়ক সম্পাদক, আবুল কাশেমকে সাংগঠনিক সম্পাদক, সাহেদ আহমেদকে আইটি ও শিক্ষা বিষয়ক সম্পাদক এবং আকবর হোসেনকে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

সভায় বিদায়ী কোষাধ্যক্ষ নজমুল ইসলাম দুই বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।

এজিএমে উপদেষ্টা পরিষদের সদস্য সাইফ উদ্দিন সুনাম, উপদেষ্টা শওকত সিদ্দিকীসহ অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা আতা রহমান ও চেয়ারম্যান জামাল উদ্দিন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভায় বক্তারা বড়লেখা ফাউন্ডেশন ইউকের বিগত বছরগুলোর মানবিক ও সামাজিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।