দাগনভূঞায় নিহত শিক্ষার্থীর পরিবারকে সমবেদনা জানালেন ফখরুদ্দিন মানিক

বক্তারা সড়ক দুর্ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করা, বাস মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Daganbhyan
নিহত সুরাইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডা. মো: ফখরুদ্দিন মানিক
নিহত সুরাইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডা. মো: ফখরুদ্দিন মানিক |নয়া দিগন্ত

গত ১৬ আগস্ট ফেনীর দাগনভূঞার সিলোনীয়া বাজারে বাস দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তার সুরাইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো: ফখরুদ্দিন মানিক।

মঙ্গলবার দুপুরে চানপুর গ্রামের জালাল মিকার বাড়ির মো: হানিফের মেয়ে সুরাইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন তিনি।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেসবাহ উদ্দিন সাঈদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইম হোসেন আরমান, সিলোনীয়া হাইস্কুলের শিক্ষক ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন, জামায়াত নেতা মাওলানা ওয়ালি উল্লাহ, শিবির সভাপতি তানভীর মিশকাতসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।

দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি নিরসন, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ সড়ক নিরাপত্তা নিয়ে স্থানীয় প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ, বাস মালিক সমিতি ও ভুক্তভোগী পরিবারগুলোর অংশগ্রহণে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন ডা. মো: ফখরুদ্দিন মানিক। বৈঠকে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল ইসলাম, মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, সিলোনীয়া হাইস্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন এবং ফেনী জেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুর বাসেত উপস্থিত ছিলেন।

বক্তারা সড়ক দুর্ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করা, বাস মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।