ধামরাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
দোয়া ও মিলাদ মাহফিলে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ
দোয়া ও মিলাদ মাহফিলে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ধামরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ধামরাইয়ের ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কাওমি মাদরাসায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রসাশক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ সময় তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে গণতন্ত্রের মডেল হিসেবে পরিচিত হয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধরী টুটুল, মোবারক হোসেন, ঢাকা জেলা বৃহত্তম ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুকসহ অঙ্গ সংগঠনের নেতারাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।