দোহারে চিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ

ঢাকার দোহারে চিকিৎসকের ভুলে রানু বেগম (৬০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শওকত আলী রতন, দোহার (ঢাকা)

Location :

Dohar
দোহারে চিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ
দোহারে চিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ |নয়া দিগন্ত

ঢাকার দোহারে চিকিৎসকের ভুলে রানু বেগম (৬০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে লটাখোলা করম আলী মোড়ে ডিএন মেডিক্যাল সার্ভিসেস হাসপাতালে এ ঘটনা ঘটে।

রানু আক্তার উপজেলার মাহতাব নগর এলাকার আমিন চোকদারের স্ত্রী। রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা হাসপাতালের বিভিন্ন কক্ষ ভাঙচুর করেছে বলে জানা গেছে।

জানা যায়, রানু পিত্তথলিতে পাথরের অপারেশনের জন্য বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে ভর্তি হন। সকাল ৮টার দিকে সার্জন ডা: আশরাফুল ইসলামের অধীনে তাকে অপারেশনের জন্য অপারশেন থিয়েটারে নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর রানু অবস্থা খারাপ দেখে হাসপাতালের নার্স ও ডাক্তাররা ছুটোছুটি করলে রানুর আত্নীয়দের সন্দেহ হয়। রানুর স্বজনরা তার কাছে গিয়ে দেখে তিনি মারা গেছেন।

খবর পেয়ে তার আত্নাীয়রা হাসপাতালে এসে বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এ সময় হাসপাতালের নার্স ও চিকিৎসরা পালিয়ে যায় বলে জানান রোগীর স্বজনরা।

রানুর ছেলের বউ লিমা বেগম বলেন, ‘আমাদের এলাকার পল্লী চিকিৎসক আব্দুল মজিদ আমার শাশুড়ির পিত্তথলির অপরেশনের জন্য ৩০ হাজার টাকা চুক্তি করেন। আমার শাশুড়ি সম্পূর্ণ সুস্থ থাকার পরও কেন আমার শাশুরি মারা গেলো তা আমাদের কাছে পরিষ্কার করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকের ভুলে এ ধরনের ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবি করছি।’

নিহতের ছেলে সাজ্জাদ বলেন, ‘আমার মা’র পিত্তথলির পাথর হলেও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিল। চিকিৎসকের ভুলে আমার মায়ের মৃত্যু হয়েছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমরা বিচার দাবি করছি।’

দুপুর ৩টার দিকে হাসপাতাল থেকে রানুর লাশ বাড়িতে নেয়া হয়।

হাসাপাতালের ইনচার্জ তৈয়ব আকন্দ বলেন, ‘পিত্তথলির পাথর অপারেশনের করা হলে রোগী আকস্মিকভাবে মারা যায়। তবে কী কারণে রোগীর মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এখনো পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’