ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
মৃত সবুজ মন্ডল
মৃত সবুজ মন্ডল |নয়া দিগন্ত

খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎ চলাকালে সেচপাম্প মেরামত করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মণ্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

সবুজ ওই গ্রামের অবসরপাপ্ত শিক্ষক সমারেশ মণ্ডলের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সবুজ নিজ বাড়ির পাশে মৎস্য ঘেরে সেচপাম্প মেরামত করছিলেন। তখন মূল তারের সাথে বিদ্যুৎ সংযোগ লাগানো ছিল। এরই মধ্যে সবুজ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

এদিকে এ দুর্ঘটনার খবর পাওয়ার পর উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনন্সপেক্টর বাবর আলী ঘটনাস্থলে যান। তিনি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।’