সৈয়দপুরে ১ লাখ ৪৮ হাজার টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ মো: জামাল হোসেন (২৪) নামে এক মাদককারবারি গ্রেফতার।

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)

Location :

Saidpur
ইয়াবাসহ গ্রেফতার মো: জামাল হোসেন (২৪)
ইয়াবাসহ গ্রেফতার মো: জামাল হোসেন (২৪) |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ মো: জামাল হোসেন (২৪) নামে এক মাদককারবারি গ্রেফতার।

শুক্রবার (১ মে) সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

গ্রেফতার জামাল রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার শিলকাটাছড়া এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ইসলামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে হাসিনুর ওরফে হাসানের বাড়ি থেকে জামালকে আটক করা হয়।

পরে তার ব্যবহৃত কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে হলুদ ঢাকনাযুক্ত সাদা প্লাস্টিকের একটি পাত্রের ভেতর রাখা দু’টি জিপার পলিথিনে মোট ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: মতলুবর রহমান বলেন, ‘গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় ইয়াবা কেনা-বেচা ও সরবরাহের সাথে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’