বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: শাহ আলম (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) সকাল সোয়া ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক শাহ আলম দেবীগঞ্জ থানার কাটনহারী তাতীপাড়া গ্রামের মো: আব্দুল হামিদের ছেলে।
জানা যায়, বোদা থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পী কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুকের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় শাহ আলমের কাছে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটকের পর থানায় নিয়ে আসা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



