বিরামপুর সীমান্তে ১৫ জনকে জোরপূর্বক পুশইন বিএসএফের

শুক্রবার (১৩ জুন) দিনাজপুর ফুলবাড়ি ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: সাজ্জাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Birampur
বিরামপুর সীমান্ত দিয়ে পুশইন করা ব্যক্তিরা
বিরামপুর সীমান্ত দিয়ে পুশইন করা ব্যক্তিরা |বাসস

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করেছে।

শুক্রবার (১৩ জুন) দিনাজপুর ফুলবাড়ি ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: সাজ্জাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধ্যরাতে জেলার বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে বিএসএফ সদস্যরা জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করে।

২৯-বিজিবির অচিন্তপুর বিওপি সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বলেন, আজ সকালে অচিন্তপুর সীমান্ত এলাকায় পুশইন করা ১৫ জন পুরুষ, নারী ও শিশুরা সন্দেহজনক ঘুরাফেরা করতে দেখে বিজিবির টহলদল তাদের আটক করে। আটকের পর তারা জানায়, তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করেছে।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং নয় শিশু রয়েছে।

দিনাজপুর জেলার ফুলবাড়ী-২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা অচিন্তপুর বিওপির বিপরীতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-৫৭-বিএসএফ-এর-গুলশী বিএসএফ ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ২৯৫/১ এস থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অচিন্তপুর নামক স্থান দিয়ে ওই ১৫ জনকে পুশইন করা হয়।

আটককৃত ১৫ জন হলেন- বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলা শীতল পাটি গ্রামের মৃত ওমর মোল্লার ছেলে মো: আকাশ মোল্লা (৬০), আকাশ মোল্লার স্ত্রী মোছাম্মদ হিরিনা বেগম (৫৫), আকাশ মোল্লার ছেলে মো: হাসু মোল্লা (৩৪), হাসু মোল্লার ছেলে মো: বেলাল মোল্লা (১৪), মোহাম্মদ মোল্লা (১২), আহমদ মোল্লা (৮) ও মেয়ে রাবেয়া মোল্লা (৪), আকাশ মোল্লার ছেলে মো: মনির মোল্লা (৩২), মনির মোল্লার স্ত্রী মোসাম্মৎ ঝরনা খাতুন (২৭), মনির মোল্লার মেয়ে সুমাইয়া খাতুন (১১), ছেলে আল আমিন মোল্লা (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (৪) ও শিশুপুত্র ইব্রাহিম মোল্লা (২) এবং মৃত হাফিজ মোল্লার স্ত্রী মোসাম্মৎ তাজমা বেগম (৪২)।

সূত্র : বাসস