দেওয়ানগঞ্জে পানিতে ডুবে শিশু নিখোঁজ, দ্বিতীয় দিনেও মেলেনি সন্ধান

গতকাল কোনো এক সময় নদের পাড়ে সমবয়সীদের সাথে খেলতে গিয়ে সবার অজান্তে ছেলেটা পানিতে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার দিনভর জামালপুর থেকে আগত ডুবুরিদল ও আমরা উদ্ধার অভিযান পরিচালনা করেছি।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
পানিতে ডুবে শিশু নিখোঁজ, এখনো মেলেনি সন্ধান
পানিতে ডুবে শিশু নিখোঁজ, এখনো মেলেনি সন্ধান |নয়া দিগন্ত গ্রাফিক্স

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শিশু রেজোয়ান মাহমুদের (১০) সন্ধান পায়নি ডুবুরিরা।

শনিবার (৬ জুন) উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু রেজোয়ান চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল আলিমের ছেলে বলে জানা গেছে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে যোগাযোগ করা হলে রোববার (৭ জুন) তারা জানান, জামালপুর থেকে আগত ডুবুরি দল, ফায়ার সার্ভিস, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সহ-ম্যানেজার নাসির উদ্দিন নয়া দিগন্তকে জানান, গতকাল কোনো এক সময় নদের পাড়ে সমবয়সীদের সাথে খেলতে গিয়ে সবার অজান্তে ছেলেটা পানিতে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার দিনভর জামালপুর থেকে আগত ডুবুরিদল ও আমরা উদ্ধার অভিযান পরিচালনা করেছি। কিন্তু কোনো সন্ধান মিলেনি। আজ দ্বিতীয় দিন রোববার সারাদিন ধরে অনুসন্ধান চালানো হলেও তার সন্ধান মেলেনি।