যশোরের চৌগাছায় গাঁজাগাছসহ মুন্না মিয়া (৫০) নামে এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে নিজের ড্রাগন ক্ষেত থেকে তাকে আটক করা হয়।
আটক মুন্না মিয়া উপজেলার নারয়ণপুর ইউনিয়নের গুয়াতলী গ্রামের কারিগরপাড়ার মরহুম আব্দুল কাশেমের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ উপজেলার নারয়ণপুর ইউনিয়নের গুয়াতলী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ গাঁজা চাষী মুন্না মিয়াকে তার ড্রাগন বাগান থেকে আটক করে। পরে ওই ক্ষেতের মধ্য থেকে চাষ করা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির কাণ্ড ও ডালপাতাসহ উচ্চতা আনুমানিক নয় ফুট। সর্বমোট কাঁচা গাছের ওজন দুই কেজি ৬০০ গ্রাম। আটক আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, উপজেলার গুয়াতলী গ্রামের মাঠে অভিযান চালিয়ে এক গাঁজা চাষীকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।



