ঢাকার ধামরাইয়ে আলাদীনস হাসপাতালে ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মো: আলাউদ্দিনের সভাপতিত্বে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন প্রধান অতিথি হিসাবে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের জয়পুরায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আলাদীনস হাসপাতালে ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন করা হয়।
এ সময় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান, ডা: মাহ্জাবীন প্রিয়াংকা, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা: মো: সিরাজুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সামছুল ইসলাম, কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক আক্কাস আলী ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ কবির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ঢাকা বা মানিকগঞ্জে না গিয়ে এখন থেকে ধামরাই উপজেলায় সহজে ও কম খরচে ডায়াবেটিকের চিকিৎসা পাওয়া যাবে। ধামরাইবাসীর জন্য এটা বিশাল পাওয়া।



