বড়াইগ্রামে উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদ, দুইটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
বড়াইগ্রামে উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
বড়াইগ্রামে উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদ, দুইটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ মে) বনপাড়া পৌর মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা শফিক, বড়াইগ্রাম পৌরসভার মেয়র পদে অধ্যাপক আবু সাঈদ এবং বনপাড়া পৌরসভার মেয়র পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হুমায়ন কবীরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এছাড়া উপজেলার সাতটির মধ্যে ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় চেয়ারম্যান পদে জোয়াড়ী ইউপিতে আইয়ুব আলী মণ্ডল, বড়াইগ্রাম ইউপিতে মাওলানা হাসানুল বান্না উজ্জ্বল, জোনাইল ইউপিতে হাফেজ মাহবুবুর রহমান, নগর ইউপিতে মাওলানা হাসিনুর রহমান, গোপালপুর ইউপিতে উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান ও চান্দাই ইউপিতে রাজশাহী মহানগর জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশাকে প্রার্থী করা হয়েছে।

এছাড়া মাঝগাঁও ইউপিতে চেয়ারম্যান প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, উপজেলা নায়েবে আমির মাওলানা হাশেম আলী মীর ও সিরাজুল ইসলাম কোরবান ও সহকারী সেক্রেটারি জিয়াউল হক জুয়েল ।