ভাঙ্গুড়ায় ট্রাকের চাপায় আহত খাদেমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন খাদেম মন্টু মিয়া। পথে রাত সোয়া ৯টার দিকে কলেজপাড়া মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

Location :

Pabna
থানা হেফাজতে নেয়া ট্রাক
থানা হেফাজতে নেয়া ট্রাক |নয়া দিগন্ত

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
পাবনার ভাঙ্গুড়ায় রাতে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় আহত খাদেম মন্টু মিয়া (৮০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ভাঙ্গুড়া পৌরসভার কলেজপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের খাদেম।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাতে এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন খাদেম মন্টু মিয়া। পথে রাত সোয়া ৯টার দিকে কলেজপাড়া মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। এসময় এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাতেই ঘটনাস্থল থেকে ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’