দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় ক্ষতিকর নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান চালিয়ে ৩৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দের পর তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে নেত্রকোনা পৌর এলাকার রাজুর বাজারে অভিযান চালিয়ে ৩৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করার পর তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে।
এই জাল ব্যবহারকারী এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জানানো হয়, জব্দকৃত ওই জালের বাজারমূল্য প্রায় এক লাখ ৩০ হাজার টাকা।



