হাসপাতালের পাঁচতলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

হারপিক খেয়ে হাসপাতালে ভর্তি হওয়া আলমগীর হোসেন নামে এক যুবক ৫তলা থেকে লাফিয়ে মারা গেছেন।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

হারপিক খেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন (২৮) নামে এক রোগী পাঁচতলা থেকে লাফ দিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে। তিনি গত মঙ্গলবার হারপিক পান করে অসুস্থ অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।

ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে আলমগীর নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি কী কারণে পাঁচতলা থেকে লাফ দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান আনোয়ারুল ইসলাম।