যশোর সীমান্তে পুশইন ও চামড়া পাচাররোধে বিজিবি নজরদারি বৃদ্ধি

কোরবানি পরবর্তী পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে নজরদারি বৃদ্ধি করাসহ সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
সীমান্তে বিজিবির টহল জোরদার
সীমান্তে বিজিবির টহল জোরদার |নয়া দিগন্ত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেয়া পুশইন, চোরাচালান ও চামড়া পাচাররোধসহ ঈদ পরবর্তী যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধি করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

শুক্রবার (৬ জুন) সকাল ১১টার দিকে যশোরের বেনাপোল বিজিবি কোম্পানি সদরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ঈদুল আজহা উপলক্ষে দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু মজুদ রয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু বাংলাদেশে প্রবেশ করে দেশীয় খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

একইসাথে কোরবানি পরবর্তী পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে নজরদারি বৃদ্ধি করাসহ সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।

এছাড়াও পুশইনসহ সকল অবৈধ গমনাগমন বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সকল ধরনের অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিএসএফের সাথে দফায় দফায় সীমান্ত সম্মেলন করছি। যাতে তারা পুশইনের নামে মানুষ ঠেলে দেয়া বন্ধ করে।

মাদক চোরাচালানের বন্ধে ও আমরা সতর্কতামূলক অবস্থানে রয়েছি। সীমান্তের সব ধরনের অপরাধ দমনে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান বিজিবির এ অধিনায়ক।