তালা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী : চিকিৎসকসহ বরখাস্ত ২

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তালা উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে, যাতে এলাকার মানুষ আরো উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।’

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Tala
তালা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় রোগীদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
তালা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় রোগীদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন |নয়া দিগন্ত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন আজ রোববার সকালে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক সেবার মান পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের রান্নাঘর ঘুরে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মানও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় কয়েক মাস আগে হাসপাতালের একটি এসির আউটডোর ইউনিট চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নৈশপ্রহরী মোস্তফাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। একইসাথে দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক ডা: তন্নির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তালা উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে, যাতে এলাকার মানুষ আরো উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাখাওয়াত হোসেন, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।