নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত |নয়া দিগন্ত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবুল হায়াতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: ইফতে খায়ের আলম, মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নীলা হাফিয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি মো: শহীদুল হক সরকার।