বিএনপি সরকার কতৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট রাজবাড়ী জেলা শাখা।
রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।
রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালি উপজেলার শত শত নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করার সব কিছু এই সরকারকেই করতে হবে। সংসদে বিল করে পাশ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে লাগাতার সরকারবিরোধী কর্মসূচি দেয়া হবে। জুলাই সনদকে প্রতারণা করে তা বাতিল করা হলে এই জনতা আবার সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। জনগণকে ধোকা দিবেন না। তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না বলেন বক্তারা।
এ সময় রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ আলিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক গোলাম মো: হারুনুর রশিদ,জুলাই সনদ বাস্তবায়ন কমিটির সভাপতি মো: মোবারক হোসন, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী মো: আব্দুল্লাহ খান, খেলাফত যুব মজলিশের সমাজ কল্যাণ সম্পাদক হাসিবুল ইসলাম শামীম প্রমুখ।



