রামগড়ে মাদক মামলায় গ্রেফতার ৯

খাগড়াছড়ির রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবন ও অসংলগ্ন আচরণের অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
রামগড়ে মাদক মামলায় গ্রেফতার ৯
রামগড়ে মাদক মামলায় গ্রেফতার ৯ |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবন ও অসংলগ্ন আচরণের অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়েরের পর গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে গ্রেফতার আসামিদেরকে আদালতে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার উত্তর গর্জনতলী এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও অসংলগ্ন আচরণের অভিযোগে আলা উদ্দিন (২৯), আবুল কাশেম (২৪) ও মিঠুন নন্দিকে (২৫) আটক করে পুলিশ।

পরে, রাত ১২টা ৫০ মিনিটের দিকে মাদক সেবনকালে রামগড় পৌরসভার মাস্টার পাড়া এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদ থেকে নুর মোহাম্মদ (৩২), চন্দন দেবনাথ (৩২), কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), আকাশ দেবনাথ (২৭), মুন্না চন্দ্র নাথ (২৮) ও ছোটন বিশ্বাসকে (৩৫) আটক করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন ও অসংলগ্ন আচরণের অভিযোগে নয়জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দয়ের করা হয়েছে। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।