পুলিশের হাত থেকে পালালেন মাদকবিরোধী অভিযানে আটক ২ ব্যক্তি

তাদের মধ্যে দুইজনকে হ্যান্ডকাফ পরানো হয়েছিল এবং তিনজনকে সাধারণভাবে আটক করা হয়। তখন গাড়িতে তোলার সময় দুজন পুলিশের কাছ থেকে সটকে ফাঁকি দিয়ে পালিয়ে যান।

Location :

Barishal

বরিশাল ব্যুরো
বরিশাল মেট্রোপলিটন এলাকার কাউনিয়া থানায় মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনের মধ্যে ২ জন পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন।

বুধবার (২১ মে) দুপুরে নগরীর ভাটিখানার শাহ্পরান এলাকায় এমন ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযানের সময় মাদক সেবনের প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজনকে হ্যান্ডকাফ পরানো হয়েছিল এবং তিনজনকে সাধারণভাবে আটক করা হয়। তখন গাড়িতে তোলার সময় দুজন পুলিশের কাছ থেকে সটকে ফাঁকি দিয়ে পালিয়ে যান। আটকের সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক তিনজন হলেন- মো. নাসির (২৮), মো: ফিরোজ হাওলাদার ও মো: আল আমিন খন্দকার রাজু। পালিয়ে যাওয়া দুজনের নাম মির্জা (২৫) ও মো: রাসেল (৩০)। তারা সবাই ভাটিখানা এলাকার বাসিন্দা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।