ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানেক এক হাজার ২৫০ পিস ইয়াবাসহ তিনজন এবং মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকায় শশীদল-কুমিল্লা সড়কে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আশাবাড়ি এলাকার মো: রিপন মিয়াকে (৪৬) গ্রেফতার করেন এসআই মো: রফিকুল ইসলাম ও এএসআই লিংকন কুমার নাথ।
এর আগে শুক্রবার বিকেলে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ বুড়িচং উপজেলার জগতপুর এলাকার মো: শাকিল (২৫) এবং একই দিন রাতে নোয়াপাড়া এলাকায় স্থাপিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসআই আল-আমিন ১৫০ পিস ইয়াবাসহ দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার মো: সোহেলকে (২২) গ্রেফতার করা হয়।
অন্যদিকে, শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়। গেফতার ব্যক্তিরা হলেন জামতলী এলাকার মো: আরিফ (২০), ষাইটশালা পূর্বপাড়া এলাকার মো: মাসুদ (২৮), আনন্দপুর এলাকার মো: স্বপন মিয়া (৩৮), সাহেবাবাদ এলাকার কামরুল হোসেন (৩০) ও মো: নাঈম হোসেন (২৪)। এসআই সুজন কুমার আচার্য, এসআই মো: রফিকুল ইসলাম ও এসআই মো: জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
শনিবার পৃথক আরেকটি অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি ডগ্রাপাড়া এলাকার মো: মাসুদ মিয়াকে (৪২) গ্রেফতার করেন এএসআই মো: নুর আল আহসান।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন জানান, ইয়াবাসহ গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। মাদক সেবনের অভিযোগে গ্রেফতার পাঁচজনের প্রাথমিক চিকিৎসাসংক্রান্ত মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তাদের সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা বা কারাদণ্ড প্রদানের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিকেও আদালতে পাঠানো হয়েছে।
ওসি জানান, মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



