নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা লেগে আরাফাত হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা সদরের ব্রিজ রোডের কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন উপজেলা সদরের ঘুটু পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে ও পেশায় ট্রাক্টর চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরাফাত দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নদীর পশ্চিম দিক থেকে ব্রিজ পার হয়ে পোস্ট অফিস মোড়ের দিকে আসছিলেন। এ সময় তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



