ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদে উপর নির্মিত খুরশিদ মহল ব্রিজে ঈদুল ফিতরের তৃতীয় দিনেও শত শত মানুষের ঢল নেমেছে। প্রচণ্ড ভিড় উপেক্ষা করে আনন্দ উৎসবে মেতে উঠেছে ঘুরতে আসা শত শত ভ্রমণ পিপাসু দর্শনার্থী।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর হতে প্রায় ১১ কিলোমিটার দূরে পাশ্ববর্তী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরে যেতে পুরাতন ব্রহ্মপুত্র নদে উপর নির্মিত এই ব্রিজটি পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রিজ নামে পরিচিত।
সোমবার ঈদের তৃতীয় দিন বিকাল ৩টার দিকে পর থেকেই দুই উপজেলা সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী ভ্রমণে আসেন মনোরম এই খোলা পরিবেশে। ব্রিজটির দু’দিকে জলাশয় এবং সবুজের সমারোহে দর্শনার্থীদের আরোও বেশী বিমোহিত করে তোলে। অনেকে পরিবার নিয়ে ব্রিজের নিচ থেকে ছোট্ট নৌকায় চড়ে ভ্রমণ করতে দেখা গেছে।
ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে উৎসবে মেতে উঠেছে বিভিন্ন শ্রেণী-পেশার দর্শনার্থীরা। পরিবারের ছোট ছোট শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, রাজনীবিদ ও গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষ ছুটে আসে এই খুরশিদ মহল ব্রিজ এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। সুন্দর এই মুহূর্তকে ধরে রাখতে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সুন্দর এই মূহুর্তকে ধরে রাখতে ও ক্যামেরাবন্দী করতে ব্যস্ত অনেকে। আবার অনেকেই সেলফি তুলে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
খুরশিদমহল ব্রিজের প্রকৃতিকে উপভোগ করতে আসা খুরশিদমহল এলাকার আলামিন লিয়ন, লিজা, উজ্জ্বল, চরশাঁখচূড়া এলাকার সাংবাদিক পুত্র সাজিদ খান, মাহিন, সাদিয়া, পাপড়ি, ছোটন, লামকাইন এলাকায় লিমন, আকলিমা, নাসিম, পাশ্ববর্তী হোসেনপুর এলাকার সুমন, ইভা, শাহনাজ ও নব দম্পতি পারভেজ- যুথি জানান, ঈদের ছুটিতে প্রাকৃতিক পরিবেশে ঘরের বাইরে পরিবারের স্বজনদের নিয়ে প্রতি ঈদের মতোই বেড়াতে এসেছি। খুবই ভালো লাগছে।



