পাকুন্দিয়ায় ১১৫ কেজি পচা গোশত জব্দ, ব্যবসায়ীর জেল জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১১৫ কেজি গরুর পচা গোশত জব্দ করা হয়েছে। পচা গোশত বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
পাকুন্দিয়ায় ১১৫ কেজি পচা গোশত জব্দ, ব্যবসায়ীর জেল জরিমানা
পাকুন্দিয়ায় ১১৫ কেজি পচা গোশত জব্দ, ব্যবসায়ীর জেল জরিমানা |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১১৫ কেজি গরুর পচা গোশত জব্দ করা হয়েছে। পচা গোশত বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে পৌর সদরের সৈয়দ্গাঁও চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে বিজয় (২৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি পৌর সদরের সৈয়দ্গাঁও গ্রামের মরহুম নাছির উদ্দিনের ছেলে এবং বিজয় গোশত বিতাণের মালিক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ রিফাত জাহান বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পশু জবাই ও গোশত সংরক্ষণ আইন ২০১১ এর ২৪/১ ধারা মোতাবেক এ দণ্ডাদেশ দেন।

অভিযানের সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আলী আকবর, ভেটেরিনারি সার্জন ডা: তামান্না দিলসাত রিমি ও পাকুন্দিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দোকান থেকে এক ব্যক্তি গোশত কিনেন এবং বাসায় নিয়ে রান্না করার সময় পচা গন্ধ পেয়ে উপজেলা সহকারী কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে পচা গোশত বিক্রি ও সংরক্ষণের সত্যতা পান। পরে ফ্রিজিং করা ১১৫ কেজি পচা গোশত জব্দ করা হয় এবং জব্দকৃত গোশত মাটিচাপা দেয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ রিফাত জাহান বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ ধরনের অপরাধ যেই করুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’