গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে আবু হোসেন নামে এক এক্সক্যাভেটর মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণ পাড়ায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির প্রমাণ পাওয়ায় এক্সক্যাভেটর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি ধ্বংস রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।


