মুরাদনগরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

মুরাদনগর উপজেলার বাঙ্গরা (পূর্ব) এবং বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নে কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কার্যক্রম বন্ধ করা হয় এবং চারটি ড্রেজার মেশিন ও প্রায় ২২০০ ফুট পাইপ অপসারণ করা হয়। একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে রুহুল আমিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা (পূর্ব) এবং বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের বিভিন্ন জায়গায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা (পূর্ব) এবং বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নে কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কার্যক্রম বন্ধ করা হয় এবং চারটি ড্রেজার মেশিন ও প্রায় ২২০০ ফুট পাইপ অপসারণ করা হয়। একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।