কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ৯৫ হাজার ৩০ জন

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯৫ হাজার ৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ড |নয়া দিগন্ত

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯৫ হাজার ৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ৭৩৪ জন ছাত্র এবং ৫৭ হাজার ২৯৬ জন ছাত্রী। বোর্ডের অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১৯৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন জানান, পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৮ হাজার ৪৮৩ জন, মানবিক বিভাগে ৪৩ হাজার ৪৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৩ হাজার ৮৪ জন রয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরো বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সাথে সমন্বয় করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।