রংপুরে অবৈধ খাদ্য সরবরাহের অভিযোগে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বিপুল পরিমাণ অবৈধ ও ভেজাল মজা, সেভেন আপ, তাজা জুস নামকসহ বাচ্চাদের বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য জব্দ করা হয়। পরে মালিক দানেশ মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
অবৈধ খাদ্যদ্রব্য উৎপাদন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা
অবৈধ খাদ্যদ্রব্য উৎপাদন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা |নয়া দিগন্ত

অবৈধ শিশুখাদ্য সরবরাহের অভিযোগে রংপুরে দু’টি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদফতর পরিচালিত ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে জাতীয় নিরাপত্বা গোয়েন্দা সংস্থা-এনএসআই’র তথ্যের ভিত্তিতে নগরীর কামালকাছনা কুটিরপাড়ায় দানেশ ট্রেডার্সে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিদফতর ও জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত।

এ সময় বিপুল পরিমাণ অবৈধ ও ভেজাল মজা, সেভেন আপ, তাজা জুস নামকসহ বাচ্চাদের বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য জব্দ করা হয়। পরে মালিক দানেশ মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়।

অন্যদিকে একই এলাকার রুমন ট্রেডার্সের দু’টি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যসামগ্রী (বাচ্চাদের খাবার) জব্দ করে ভ্রাম্যমান আদালত। পরে মালিক আংগুর মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ, নুসরাত আরা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এফএসও লোকমান হোসাইন, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, এনএসআই-এর উপ পরিচালক আবু তাহের সরকার ও সহকারী পরিচালক মো: শামীম দেওয়ান উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ জানান, ভেজাল খাদ্যসহ অবৈধ বিভিন্ন পণ্যের গোডাউন ও দোকানে অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।