ইবনে সিনার ইফতার মাহফিলে সিলেটবাসীর মিলনমেলা

মাওলানা হাবিবুর রহমান বলেন, দ্বীন কায়েম করা আমার দায়িত্ব নয়। সেটা আল্লাহ চাইলে হবে। কিন্তু আমাদের দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে। দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। যদি আমরা জান্নাতে যেতে চাই, তবে অবশ্যই আমাদেরকে মুত্তাকী হতে হবে এবং জিহাদ করতে হবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে ইবনে সিনা হাসপাতাল   আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান
সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে ইবনে সিনা হাসপাতাল আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান |নয়া দিগন্ত

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ইবনে সিনার এই মাহফিল সিলেটবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে। এখানে রাজনীতিবিদসহ সিলেটের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেছেন। এটাই সম্প্রীতির সিলেট।

মঙ্গলবার (৩ মার্চ) নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে ইবনে সিনা হাসপাতাল সিলেট আয়োজিত সুধীজনদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

মাওলানা হাবিবুর রহমান বলেন, আমরা এখানে যা করবো, সবই আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, যারা রোজা রাখবে, তারা মুত্তাকী। তিনি বলেন, আমরা দুনিয়ার শান্তি চাই, আখেরাতের মুক্তি চাই। কোরআন ছাড়া অন্য কোনো কিছু দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি দিতে পারে না। এই দুনিয়ার জমিনে যারাই কোরআনের নীতি অনুসরণ করবে তারাই মুক্তি পাবে। বাংলাদেশের মুসলমানদের মধ্যে কিছু মানি, কিছু মানি না প্রবণতা আাছে। এটা হওয়া উচিত নয়। কোরআন মানলে পুরোটাই মানতে হবে। কোরআনের অনুশাসন কায়েম করতে হবে।

মাওলানা হাবিবুর রহমান বলেন, দ্বীন কায়েম করা আমার দায়িত্ব নয়। সেটা আল্লাহ চাইলে হবে। কিন্তু আমাদের দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে। দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। যদি আমরা জান্নাতে যেতে চাই, তবে অবশ্যই আমাদেরকে মুত্তাকী হতে হবে এবং জিহাদ করতে হবে।

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ইসমাইল পাটওয়ারী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, নয়া দিগন্তের ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক এনামুল হক জুবেরসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব নুরুজ্জামান বিন সাঈদ মাদানী।