নারায়ণগঞ্জ ইউএনও অফিসে আগুন, পুড়েছে জরুরি আসবাবপত্র

ফায়ার সার্ভিস উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জ ইউএনও অফিসে আগুন
নারায়ণগঞ্জ ইউএনও অফিসে আগুন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনায় একটি কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, দুটি এসিসহ জরুরি আসবাবপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ ইউএনও কার্যালয় থেকে একটি বিকট শব্দ শোনা যায়। পরে বাইরে থাকা স্থানীয়রা অফিস কক্ষে আগুন জ্বলতে দেখেন। বিষয়টি ইউএনওকে জানানো হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।