ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ মো: ইমরান বেপারী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমরান ওই গ্রামের আকবর বেপারীর ছেলে।
ভাণ্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ইমরানের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইমরান বেপারীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



