টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আব্দুল মাজেদ পিকলুকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়
তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আব্দুল মাজেদ পিকলুকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাও বাজারের পাশে এ ঘটেছে।

আব্দুল মাজেদ পিকলু মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও রাজশাহীর মধ্যনওদা পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মধ্যনগর থেকে আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জন একটি পর্যটকবাহী নৌকা ভাড়ায় নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশে রওনা হয়। যাওয়ার পথে সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাও বাজারের মসজিদের পাশে লামাগাওয়ের নদী (মানাই নদী) নোঙর করে। পরে সেখান থেকে খাবারের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে যায় কয়েক জন। এদিকে বাকি কয়েকজন গোসল করার জন্য নৌকা থেকে লাফ দিয়ে পানি পড়ে। বাকিরা উঠলেও আব্দুল মাজেদ পিকলু আর পানির নিচ থেকে ওঠেননি। এরপর তাকে উদ্ধারের চেষ্টা চালায় স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নৌকাসহ তাহিরপুর থানায় নিয়ে আসা হচ্ছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।