জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান চুয়াডাঙ্গা জীবননগরে বিএনপির হামলায় গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে গিয়েছেন। এসময় তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে মফিজুর রহমানের শারীরিক খোঁজ-খবর নিয়ে উন্নত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
রোববার (১ মার্চ) সকালে তিনি রাজধানীর অরোরা হাসপাতালে তাকে দেখতে যান। পরে জামায়াত আমির মুফিজুর রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান প্রমুখ।
উল্লেখ্য চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি সন্ত্রাসীদের হামলায় আহত ইউনিয়ন আমির মফিজুর রহমানের ভাই হাফিজুর রহমান শাহদাত বরণ করেন। এছাড়াও ওই হামলায় জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী আহত হন। এই নেক্কারজনক হামলার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আজ রোববার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে।



