রাঙ্গামাটি জেলা পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দীপন তালুকদার দীপুর

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত করার পাশাপাশি পার্বত্য এই জেলাকে সম্পূর্ণ বেকারমুক্ত, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
রাঙ্গামাটি জেলা পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দীপন তালুকদার দীপুর
রাঙ্গামাটি জেলা পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দীপন তালুকদার দীপুর |নয়া দিগন্ত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত করার পাশাপাশি পার্বত্য এই জেলাকে সম্পূর্ণ বেকারমুক্ত, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, পর্যটন, সমাজসেবা ও সমবায় খাতে বিশেষ উন্নয়ন মহাপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেয়া হয়েছে।

ইউনেস্কোর সহায়তায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে রাঙ্গামাটিতে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এই রূপরেখা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, ‘পার্বত্য জেলা পরিষদকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করে জনগণের প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। পাহাড়ের সব সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করে বেকারত্ব দূরীকরণ ও সার্বিক উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে বিভক্ত করে দেখা কোনোভাবেই কাম্য নয়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।’

পিআইবির উদ্যোগে আয়োজিত এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণে সংবাদে এআই-এর ব্যবহার, তথ্য যাচাই ও আধুনিক সাংবাদিকতার কৌশল বিষয়ে ধারণা দেয়া হয়।’

অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।