বকশীগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে জামালপুরের বকশীগঞ্জের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ
বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ |নয়া দিগন্ত

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে জামালপুরের বকশীগঞ্জের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

প্রণোদনা কর্মসূচিতে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪০০ কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিবুল ইসলামসহ প্রান্তিক কৃষক-কৃষাণীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, ‘ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সার ও বীজ বিতরণ সরকারের কৃষি উন্নয়নের একটি যুগান্তকারী পদক্ষেপ।’

তিনি আরো বলেন, ‘কৃষকদের উন্নয়নের স্বার্থে আমরা সব সময় তাদের পাশে রয়েছি। সময়মতো সার ও বীজ বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছি। কৃষক এগিয়ে গেলে দেশে এগিয়ে যাবে।’