মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার

‘সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।’

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
গ্রেফতার কৃষকলীগ নেতা আশ্রাফুল ইসলাম
গ্রেফতার কৃষকলীগ নেতা আশ্রাফুল ইসলাম |নয়া দিগন্ত

কুমিল্লা জেলার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক কৃষকলীগ নেতা আশ্রাফুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়। এর আগে, বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশ্রাফুল ইসলাম রহিমপুর গ্রামের আবদুর রহমানের ছেলে ও কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য।

থানা সূত্রে জানা যায়, পলাতক থাকা আসামি আশ্রাফুল ইসলাম নিজ এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মুরাদনগর থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে পুলিশ রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি গত বছরের ডিসেম্বরে মুরাদনগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার পলাতক আসামি।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।’