‘শহীদ পরিবার নিরবে কাঁদে আর গণহত্যাকারী দিল্লিতে হাসে’

জাগপার মাসব্যাপী কর্মসূচির ৮ম দিনে মঙ্গলবার (৮ জুলাই) মাদারীপুর শহরের বাস টার্মিনাল, আদালত চত্বর, ইটেরপুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাগপা
মাদারীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাগপা |নয়া দিগন্ত

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগ নীরবে নিভৃতে কাঁদে। ফ্যাসিস্ট খুনি হাসিনা রাজকীয় মর্যাদায় দিল্লিতে হাসে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১১ মাস অতিবাহিত হয়েছে। দেশের মানুষ জানতে চায়, হাজারো শহীদের রক্তের উপরে দাড়িয়ে অন্তর্বর্তী সরকার কি করছে? ১১ মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয় নাই।’

জাগপার মাসব্যাপী কর্মসূচির ৮ম দিনে মঙ্গলবার (৮ জুলাই) মাদারীপুর শহরের বাস টার্মিনাল, আদালত চত্বর, ইটেরপুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

জাগপা নেতৃবৃন্দ বলেন, ‘অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের একজন সদস্যকেও গ্রেফতার করতে পারে নাই। খুনি হাসিনাকে ফেরতের ব্যাপারে দিল্লি সরকারকে চাপ প্রয়োগ করতে পারে নাই। দেশের মানুষ গণহত্যার বিচার চায়, শেখ হাসিনার ফাঁসি চায়, আওয়ামী লীগের বিচার চায়। দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।’

পথসভায় আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা জাগপা সমন্বয়ক নাসির উদ্দিন, জেলা জাগপা নেতা আরিফ খলিফা, রবিন খলিফা, মঈন মিয়া, মো: ইসহাক খান, সিজান হোসেন প্রমুখ।