চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
রোববার (৩১ মে) দিনব্যাপী এ অনুষ্ঠানে সাবেক ১৯৭৫ থেকে ২০২৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ১৯৭৫ সালের এসএসসি ব্যাচের ছাত্র আব্দুল জলিল।
বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন চৌগাছা উপজেলা নির্বাহি কর্মকর্তা ফারজানা ইসলাম। সাবেক ছাত্র খিজির হায়াত খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন এলজিইডি সাবেক প্রধান প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান মুকুল, বিদ্যালযের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সাবেক সিনিয়র শিক্ষক ইউনুস আলী, সাবেক ছাত্র চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসরাফুল আলম প্রমুখ।
স্মৃতি চারণ করে বক্তৃতা করেন এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট নাসিমা খাতুন, যশোর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক টিপু সুলতান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক টিপু কুমার দে, খুলনা সরকারি টিচার্স টেনিং কলেজের সহকারী অধ্যাপক সাহেদুল আলম, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার আক্তারুজ্জান, বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা শাহনাজ হোসেন ও ইসলামী ব্যাংকে কর্মরত আসাদুজ্জামান মুক্ত প্রমুখ। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনর্মিলনী উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীরা হাজির হতে শুরু করেন। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তারা। একজন আরেকজনকে জড়িয়ে ধরে বন্ধুত্বের ভালোবাসায় সিক্ত হয়ে ওঠেন শিক্ষার্থী। নিজের মোবাইল ফোনে সেলফি তুলতে ব্যস্ত হয়েওঠেন অনেকে। অনেকে অতীত স্মৃতির পাতায় ভর করে ফিরে যান সেই ছেলে বেলায়।



