কুষ্টিয়ায় পিস্তলসহ যুবক আটক

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Location :

Kushtia
পিস্তলসহ আটক যুবক।
পিস্তলসহ আটক যুবক। |নয়া দিগন্ত

মিরপুর (সংবাদদাতা) কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মো: আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলার মিরপুরস্থ ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থান থেকে আরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়। যার আনুমানিক সিজার মূল্য- এক লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। অস্ত্র-গুলিসহ আসামিকে দৌলতপুর থানায় মামলা করত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।