উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উল্লাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা
উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা |নয়া দিগন্ত

শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উল্লাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি নেতা শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: আজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো: আজাদ হোসেন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার। দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তাই তিনি আজও কোটি মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছেন।’

তিনি আরো বলেন, ‘কিছু বিপথগামী সৈনিক জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তারা তাদের সেই অপচেষ্টায় সফল হতে পারেনি। জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তাঁর জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ।’

মো: আজাদ হোসেন বলেন, ‘জিয়াউর রহমান হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দেশের জনগণ সেই ষড়যন্ত্র সফল হতে দেয়নি। তার আদর্শ ও দেশপ্রেম আজও জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। বাংলার মানুষের হৃদয় থেকে তাঁকে কখনো মুছে ফেলা সম্ভব নয়।’

সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হক ওয়ারেসসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।