খুলনায় শেখ সোহেল (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটের একটি পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজে তাকে গুলি করা হয়।
নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটর দিকে আফিল গেটের উক্ত গ্যারেজে মোটরসাইকেল মেরামতের জন্য গিয়েছিলেন তিনি।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বলেন, ‘একটি মোটরসাইকেলে করে দু’জন দুর্বৃত্ত এসে সোহেলকে সাত-আট রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সোহেলের বিরুদ্ধে থানায় দু’টি হত্যাসহ তিনটি মামলা রয়েছে।’



