ঢামেক থেকে শিশু অপহরণ, হবিগঞ্জ থেকে অপহরণকারী গ্রেফতার

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় হবিগঞ্জ থেকে এক অপহরণকারীকে আটক করেছে র‌্যাব।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ঢামেক থেকে শিশু অপহরণ, হবিগঞ্জ থেকে অপহরণকারী গ্রেফতার
ঢামেক থেকে শিশু অপহরণ, হবিগঞ্জ থেকে অপহরণকারী গ্রেফতার |নয়া দিগন্ত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় হবিগঞ্জ থেকে এক অপহরণকারীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৩ মার্চ) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা ইউনিয়নের কেশবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ সিলেট ও র‌্যাব-১০ ঢাকার একটি দল।

আটক শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০) শায়েস্তাগঞ্জ থানার কেশবপুর এলাকার মরহুম আব্দুল মালেক চৌধুরীর ছেলে।

র‌্যাব সূত্র জানিয়েছে, ভিকটিম কাজী ফুজাইল (২) কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন কাজীবাড়ি এলাকার বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে। তার শ্বশুর হাফেজ মাওলানা নাসির উদ্দিন গত শুক্রবার (২০ মার্চ) অসুস্থ হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে তার স্ত্রী নুসরাত জাহান দুই সন্তান ও পরিবারের লোকজনদের নিয়ে শ্বশুরকে দেখার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কার্ডিওলজি বিভাগে যান। বিকেল ৩টার দিকে ফুজাইলকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কার্ডিওলজি বিভাগসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি।

পরে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফুজাইলের খালা ইসরাত জাহানের মোবাইল ও মামা সাদ বিন ইকরামের মোবাইলে ফোন করে জানায় যে, ভিকটিম তার কাছে আছে। তাকে ফেরত পেতে হলে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে এবং তাৎক্ষণিক বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠাতে হবে।

পরে ফুজাইলের বাবা বাদী হয়ে ডিএমপির শাহবাগ থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বাপ্পারাজকে গ্রেফতার সক্ষম হয়।

মঙ্গলবার তাকে ঢাকার শাহবাগ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।