জুলাই গণহত্যার বিচারের দাবিতে ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ

ফরিদপুরের ভাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় ঐক্য।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
জুলাই গণহত্যার বিচারের দাবিতে ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ
জুলাই গণহত্যার বিচারের দাবিতে ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় ঐক্য।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ভাঙ্গা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে ভাঙ্গা ঈদগাহ মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: সরোয়ার হোসাইন।

সমাবেশে বক্তব্য দেন ভাঙ্গা পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ডা: এনায়েত করিম, এনসিপি নেতা মোহাম্মদ আশরাফ হোসেন এবং জামায়াত নেতা মো: হাফিজুর রহমান। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে একটি গণমিছিল ভাঙ্গা ঈদগাহ মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় ঈদগাহ মোড়ে এসে শেষ হয়।