চলতি বছর সৌদি আরবে হজে গিয়ে মো: আবুল কালাম আজাদ (৬৫) নামে এক নোয়াখালীর প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অর্জুনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন।
জানা যায়, আবুল কালাম নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। গত ২৮ এপ্রিল আবুল কালাম আজাদ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে স্ত্রীসহ সৌদি আরবে গিয়েছিলেন।
সাখাওয়াত হোসেন রিপন বলেন, বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার সময় মক্কায় মারা যান। তিনি নিঃসন্তান ছিলেন। মরহুমের জানাজা ও দাফন সৌদি আরবেই সম্পন্ন হবে বলে জানা গেছে।



