ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

তাদের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর আবুল কালামকে ছুরিকাঘাত করে কাশেম।

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Mymensingh
মৃত আবুল কালাম
মৃত আবুল কালাম |নয়া দিগন্ত

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাজার থেকে বাড়ি ফেরার পথে ছোট ভাই মোহাম্মাদ কাশেমের (৫৫) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আবুল কালাম (৬৫) নিহত হয়েছেন।

‎মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কাশেম পলাতক রয়েছেন।

কাশেম সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। নিহত আবুল কালাম একই ইউনিয়নের মমরেজপুর গ্রামের মরহুম ছফির উদ্দিনের ছেলে। কালাম ও কাশেম বাড়িঘর পাশাপাশি জায়গায় অবস্থিত।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাশেম ও আবুল কালাম মামাতো-ফুফাতো ভাই। তাদের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আতকাপাড়া নাম স্থানে আবুল কালামকে ছুরিকাঘাত করে কাশেম। পরে কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি রবিউল আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। আসামি গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান।