পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

রোববার দিবাগত রাতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Location :

Thakurgaon
মৃত পুলিশের এএসআই
মৃত পুলিশের এএসআই |নয়া দিগন্ত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ে আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে গিয়ে অসুস্থ্য হয়ে পীরগঞ্জ থানার পুলিশের এএসআইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ১টায় তিনি অসুস্থ্য হয়ে পড়েন।

তার বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দিরপাড় এলাকায়।

থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত ০৪/১১/২০২৩ ইং তারিখে পীরগঞ্জ থানায় যোগদান করেছিলেন তিনি।