নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে মিলল যুবকের লাশ

৪ সেপ্টেম্বর রাতে মফিদুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

Location :

Nawabganj
নিহত মফিদুল ইসলাম, (ডানে) পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে তার লাশ
নিহত মফিদুল ইসলাম, (ডানে) পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে তার লাশ |নয়া দিগন্ত

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের চার দিন পর মফিদুল ইসলাম (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের মালদহ সড়কপাড়া গ্রামে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মফিদুল ইসলাম ওই গ্রামের লালু মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর রাতে মফিদুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।