গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে নিলুফা (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত নিলুফা উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের গার্মেন্টস শ্রমিক ইমনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিলুফা নিজ বাসা থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আশেপাশের এলাকাসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুজ্জামান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।



