৫৬ বছরে পা রাখলো বাংলাদেশ। ত্রিশ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি পৃথিবীর মানচিত্রে একটি ভূখন্ড, রক্তে রঞ্জিত একটি পতাকা, পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের মাননীয় সাংসদ মো: মাজেদুর রহমান ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মহান ২৬ মার্চকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সকাল ৮টার দিকে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মাজেদুর রহমান।
কুচকাওয়াজ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ ঈফফাত জাহান তুলি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন করেন ৩৬ জুলাই ২০২৪ এর বিপ্লবের সকল শহীদদের স্মরণ করেন। সকল শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে সাংসদ মো: মাজেদুর রহমান, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, বাংলাদেশ জামায়েত ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়ন্ত কুমার।



